আসুন, বান্যার্থি মানুষের পাশে দাঁড়াই
দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা গুরুতর রূপ নিয়েছে।
বিশেষকরে এবার উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি। মানুষ নিজের বাড়ি হারিয়েছে। তারা খাদ্য, নিরাপদ পানি ও প্রয়োজনীয় ওষুধপত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে। এ মুহূর্তে প্রশাসনের কাছে অনুরোধ, যত দ্রুত সম্ভব অন্য কারো মাধ্যমে না দিয়ে আপনারা নিজ হাতে বন্যার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন। আমাদের দেশের মানুষ আজীবন প্রকৃতির সঙ্গে সংগ্রাম করে বেড়ে উঠেছে। সুতরাং বিপদের দিনে একটু সাহায্যই তার জন্য অনেক বড় প্রেরণা।
বন্যাদুর্গতদের বেশির ভাগই খেটে খাওয়া, দিনমজুর শ্রেণির মানুষ। দৈনিক কাজে বেরোলে পেটে দানাপানি পড়ে, নচেৎ নয়। কাজের সব ক্ষেত্র প্লাবিত থাকায় কিংবা নিজেরা পানিবন্দি থাকায় নিজ নিজ কর্মক্ষেত্রে না যেতে পেরে তাদের দিনের পর দিন অনাহারে দিনাতিপাত করতে হয়। এ ছাড়া জীবিকার তীব্র সংকটের পাশাপাশি পানিবাহিত রোগবালাইতে তাদের দুর্ভোগটা পৌঁছায় চরমে। তাই সবার সহায়তায় তাদের অন্তত খাদ্যের ব্যবস্থা করা গেলে দুর্ভোগের সিংহভাগই কমবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন